ভারতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় বাস ও অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ হয়।
ভারতীয় পুলিশ সূত্রে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনায় যাচ্ছিল।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১০ যাত্রী নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নারী।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিবরাজ চৌহান।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed