সিলেটে আরো ৮৫ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বাড়ছে করোনায় আক্রান্ত। সেই সাথে কমে গেছে সুস্থতার হার। গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৮৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ৪৪জন করোনা রোগি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮২ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৫০জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯২৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১০জন।
মঙ্গলবার(২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১০জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৭১জন, সুনামগঞ্জে ২জন ও হবিগঞ্জে ২জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৫০জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ২৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭১জন, হবিগঞ্জে ২ হাজার ২৪জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed