সুনামগঞ্জে হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা হিন্দু পল্লীতে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
জানা গেছে, মানববন্ধনে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, বাংলা বিভাগের প্রফেসর ড. গৌতম কুমার দাস এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।
এসময় শাখা ছাত্রলীগের নেতা তন্ময় সাহা টনি, ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। ঘটনার পর কয়েকদিন বিচারের দাবিতে আন্দোলন হলেও নির্দিষ্ট সময়ের পর সব থেমে যায়। তবে এ ঘটনা থামে না, বরাবরের মতই চলতে থাকে। আমরা চাই শাল্লার এই ঘটনা সংখ্যালঘু নির্যাতনের সর্বশেষ ঘটনা হোক। তাই এর সাথে জড়িদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed