জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় শনিবার (২০ মার্চ) সকাল ৬টা ৯ মিনিটে দেশটির উত্তর-পূর্ব উপকূলে এটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া বিভাগ আরও জানায়, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed