পঞ্চগড়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো.সফিকুল আলম দোলন, প্রতিনিধি,পঞ্চগড় : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ক্ষেতমজুর সমিতি পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে র্যালী শেষে আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি কমরেড আশরাফুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আলী মতুর্জা, সাধারণ সম্পাদক রাম কিশোর বর্মন, দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ইউসুফ আলী, ক্ষেতমজুর নেতা হরেন্দ্রনাথ রায়, লিহাজ উদ্দীন মানিক প্রমুখ।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed