সিলেটে আরও ৩৪ করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের ২৪ জনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে গত একদিনে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (১৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ২৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলায় ২ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজার জেলায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৫ দিন সিলেট জেলার বাসিন্দা এবং ৩ জন সুস্থ হয়ে উঠেছেন সুনামগঞ্জ জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ১০ হাজার ১১৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৬৪ জন, হবিগঞ্জে ২ হাজার ১৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলা মিলে ৩৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের সকলেই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৮৭৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৮০ জন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed