সিলেটে হোটেল থেকে ৮ নারী-পুরুষ আটক
[বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের সুরমা মার্কেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে তাদের আটক করা হয়। অসামাজিক কাজের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে মর্মে গোপন সংবাদ পায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ সাজেদুল করিম সরকারসহ অন্যান্য ডিউটি পার্টির অফিসার ও ফোর্সদের সহযোগীতায় ওই আবাসিক হোটেলে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই নারী ও ছয় পুরুষকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed