বড়লেখায় বিদ্যুৎপৃষ্টে গৃহবধূর মৃত্যু
kanaigatবৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তালিমপুর ইউপির দক্ষিণ বড়ময়দাম গ্রামের সুনাম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত পারভিন একই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।
তালিমপুর ইউপির চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার পারভিন বেগমের প্রতিবেশী সুনাম উদ্দিনের বাড়িতে মেহমান আসেন। বিকেলে পারভিন বেগম সুনাম উদ্দিনের বাড়িতে মেহমানদের দেখতে যান। এ সময় অসাবধানতাবশত মিটারের পাশে আর্থিং লাইনে বাম হাত লেগে পারভিন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন। পরে পারভিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঘটনাটি মর্মান্তিক। মানবিক কারণে আর নিহত গৃহবধূর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিত ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed