কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মখলিছুর রহমান (২৫) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ পশ্চিম গ্রামের নুরুজ মিয়ার ছেলে।
বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টায় ইলেক্ট্রিশিয়ান মখলিছুর রহমান তার পার্শ্ববর্তী প্রবাসী ফয়েজ উদ্দিনের বসতঘরে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মখলিছুর রহমানের পিতা নুরুজ মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed