সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) এই রুটে বিমান চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে সিলেটে অনলাইনে বুধবার এই রুটে বিমান চলাচল উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালন ও সিইও ড.আবু সালেহ মোস্তফা কামাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমেদ।
বিমানের এমডি জানান, চট্টগ্রামের পর সিলেট থেকে অন্যরুটে বিমান চলাচলে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। অচিরেই যাত্রী চাহিদার কথা মাথায় রেখে সিলেট-সৈয়দপুর রুটে যাত্রী পরিবহনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুণ্য স্মৃতি বিজড়িত সিলেটের সাথে সরাসরি বিমান চলাচলে খুশি যাত্রীরা। প্রথম দিনের উদ্বোধনী ফ্লাইটে চট্ট্রগ্রাম থকে ৭৪ জন যাত্রী নিয়ে সিলেটে পৌছায় এবং সিলেট থেকে ৪৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হবে।
সর্বনিম্ন চার হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার ৬০০ টাকায় বিমানে এ রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
বাংলাদেশ বিমানের নতুন ড্যাশ-৮ সিরিজের প্লেনগুলো সপ্তাহে তিন দিন যাওয়া-আসা করবে এই রুটে। চট্টগ্রাম থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাবে সিলেটের উদ্দেশে।
বিমান সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে উড়াল দেওয়া প্লেনটি এক ঘণ্টা ১০ মিনিটে সিলেট পৌঁছাবে। এরপর চট্টগ্রাম ফিরে আসবে।
সড়কপথে নানা অসুবিধা ও সময় বেশি লাগায় দুর্ভোগের শেষ নেই চট্টগ্রাম-সিলেট পথে যাতায়াতকারীদের। আর এমন বাস্তবতায় চট্টগ্রাম-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো ফ্লাইট চালু করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed