Main Menu

রাজনগরে ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসী নিখোঁজ

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের মো. আব্দুল মন্নানের ছেলে কাতার প্রবাসী মো. তুয়াবুর রহমান গত ৮ দিন যাবত নিখোঁজ রয়েছেন। স্বজনরা সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুজি করেও এ সংবাদ লেখা পর্যন্ত প্রবাসীর কোনো সন্ধান পাননি।

এবিষয়ে নিখোঁজ মো. তুয়াবুর রহমানের বড় ভাই মো. আব্দুল ওয়াহিদ রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন (ডায়েরী নং ১২৯)।

সাধারণ ডায়েরী থেকে জানা যায়, নিখোঁজ এ প্রবাসী উপজেলার মুন্সিবাজারে গত ২ মার্চ দুপুর ১১টায় ব্যাংক থেকে টাকা তুলার কথা বলে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজেও থাকে পাননি।

এবিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম বলেন, প্রবাসীকে উদ্ধার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা তাকে খোঁজার চেষ্টা করছি।

Share





Related News

Comments are Closed