Main Menu

লন্ডন থেকে আসা আরো ১৪৪ যাত্রী কোয়ারেন্টাইনে

বৈশাখী নিউজ ২৪ ডটকম:: লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের আরো ১৪৪ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। টিকার দুটি ডোজ দেয়ার অনুমতিপত্র থাকায় তিন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমান (ইএ-২০২) যোগে ১৪৭ জন যাত্রী সিলেট বিমানবন্দরে আগমন করে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত¡াবধানে সকল যাত্রীকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাসযোগে বিমানবন্দর হতে পর্যায়ক্রমে বিভিন্ন হোটেলে পাঠানো হয়।

হোটেল ব্রিটেনিয়ায় ২৩ জন, হোটেল অনুরাগে ১৭ জন, হোটেল নূরজাহানে ১৫ জন, হোটেল হলি গেটে ২৫ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১৫ জন, হোটেল লা রোজে ১২ জন, হোটেল লা ভিস্তা ২১ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ১০ জন এবং রয়েল প্লামে ৬ জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed