দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১০৫১
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫১ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদমাধ্যমে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৭ হাজার ৯২০ জন হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এক বছর পর এ বছর ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed