নীলফামারীতে কলেজছাত্রীকে অপহরণ করে হত্যা
মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে এক কলেজছাত্রীকে অপহরণ করে হত্যা করেছে দুই যুবক। এরপর পর তার মরদেহ রংপুর মেডিকেলের লিফটে রেখে পালিয়ে যায় ওই দুই যুবক।
গত সোমবার (১ মার্চ) রাতে রংপুর মেডিকেলের লিফটের ভেতর ওই তরুণীকে পড়ে থাকতে দেখে হাসপাতালের লোকজন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক প্রত্যক্ষদর্শী জানায়, দুই যুবক তরুণীকে যখন নিচতলার লিফটে তুলছিলো তখন সে দেখেছে। কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর তাদের আর দেখা যায়নি।
খবর পেয়ে রাতেই রংপুর মেডিকেলে ছুটে আসে নিহত রুবাইয়া ইয়াসমিন রিমুর স্বজনেরা। তারা জানান, পাশের বর্মতল গ্রামের বখাটে ফয়সাল ও রিজভী কোচিং-এ যাওয়া-আসার পথে রিমুকে উত্ত্যক্ত করায় রিমুর বাবা আব্দুর রাজ্জাক তাদের অনুরোধ করলেও তারা দমেনি। ফলে কয়েক দিন আগে রিমুর ভাই ইমন ফয়সালকে মারপিট করে। এরই প্রতিশোধ নিতে দুই বখাটে সোমবার (১ মার্চ) সকালে তাকে একটি মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে আহত করে এবং রংপুর মেডিকেলের লিফটে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনেরা।
নিহত রিমু রংপুরের কারমাইকেল কলেজে বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। করোনায় কলেজ বন্ধ থাকায় সে গ্রামের বাড়ি নীলফামারী সদরের কচুকাটার তালুক মানুষমারা গ্রামে ছিলো।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed