ইউটিউব চ্যানেল তৈরি করবেন যেভাবে?
প্রযুক্তি ডেস্ক: তথ্য-প্রযুক্তির এই যুগে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ‘ইউটিউব’ অন্যতম। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপেও বেশ জনপ্রিয়। গুগলের জনপ্রিয় এই সেবা এখন অনলাইন থেকে আয়ের অন্যতম একটি মাধ্যম।
গুগলের জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ইউটিউবে চ্যানেল করা যায়। যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে ইউটিউবে চ্যানেল খোলার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে নতুন চ্যানেল তৈরির ধাপগুলো:-
# জিমেইলে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে সাইন-ইন করুন।
# উপরে ডান পাশে ‘প্রোফাইল আইকন’ ক্লিক করুন এবং সেখানে ‘ক্রিয়েট অ্যা চ্যানেল’-এ ক্লিক করুন।
# এরপর আপনার সামনে দুটি অপশন আসবে। ই-মেইলের নামে অ্যাকাউন্ট ও পছন্দের নামে অ্যাকাউন্ট। যেকোন একটিতে ক্লিক করে চ্যানেল ক্রিয়েট করে ফেলুন।
এর পরের পর্যায়ে আপনি সেটিংস দেখতে পাবেন। এতে যেসব অপশন রয়েছে সেসব হলো-
# প্রোফাইল পিকচার আপলোড করা।
# চ্যানেলের ডেসক্রিপশন দেয়া।
# ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক দেয়া।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed