সিলেটে একদিনে করোনায় শনাক্ত ১০, সুস্থ ১৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ৪ জন সিলেট জেলার বাসিন্দা, একজন বিভাগের সুনামগঞ্জে ও একজন হবিগঞ্জে শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জন রোগী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে সর্বোচ্চ ৮ জন সিলেট জেলায় ও ৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৬২৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৩ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ২৯৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৬ জন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed