Main Menu

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের চাকায় কাটা পড়ে ঐ বৃদ্ধার শরীর থেকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে থানার এসআই মো. দিলদার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কুলাউড়া থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ছেড়ে যায়। রবিবার দুপুর ১২টার দিকে রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় ট্রেনটি পৌঁছায়। এসময় অজ্ঞাত বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা দেয় বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান।

তিনি আরও জানান, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed