Main Menu

সিলেটে প্রথম দিন ভ্যাকসিন নিলেন ৯৪৮ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শুরু হয়েছে করোনার টিকাদান। প্রথম দিন রোববার (৭ ফেব্রয়ারী) সিলেট জেলায় ভ্যাকসিন নিয়েছেন ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ৬৭৭ জন ও নারী ২৭১ জন। তথ্যটি জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি জানান, টিকাদান কার্যক্রমের প্রথম দিন সিলেট জেলায় মোট ৯৪৮ জন গ্রহণ করেছেন ভ্যাকসিন। এর মধ্যে ৬৭৭ জন পুরুষ ও ২৭১ জন নারী।

ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ৮০, দক্ষিণ সুরমায় ৩৩, বিশ্বনাথে ২৮, গোলাপগঞ্জে ১০, বিয়ানীবাজারে ১২০, জকিগঞ্জে ৩৫, কানাইঘাটে ১১, জৈন্তাপুরে ১৩, ওসমানীনগরে ৪, বালাগঞ্জে ২৫, গোয়াইনঘাটে ৪০, ফেঞ্চুগঞ্জে ১০ ও কোম্পানীগঞ্জে ১০ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানা গেছে, সিলেটের প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে করোনা ভ্যাকসিন প্রদান বুথ স্থাপন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, যারা টিকা নিয়েছেন তাদের মধ্য থেকে অনেকের সঙ্গে কথা হয়েছে। টিকা নিয়ে তারা ভালো আছেন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না।

Share





Related News

Comments are Closed