Main Menu

বৃহস্পতিবার বিদ্যুৎহীন থাকবে সিলেটের যেসব এলাকা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সিলেট মহনগরীর কয়েকটি এলাকায় সংযোগ বন্ধ রাখবে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি ১ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিউবো-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)-২ সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের অধীনস্থ সিলেট নগরীর বারুতখানা, জেলরোড, দিশারী হাওয়াপাড়া, লালবাজার রোড, উত্তরন আ/এ, নেহার মার্কেট জিন্দাবাজার প্রাইমারি স্কুল ও আশপাশ এলাকায় উন্নয়নমূলক কাজ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়। বিদ্যুৎ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে।

Share





Related News

Comments are Closed