গাজীপুরে তরুনীকে মডেলিংয়ে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৫
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে এক তরুনীকে মডেলিংয়ের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা ইউটিউব চ্যানেলে মডেলিংয়ের কথা বলে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় ডেকে নেয় ওই তরুনীকে। পরে তার বাসার একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে অভিযুক্তরা। ২ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে রাতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর আলম, তার সহযোগী সুমন মিয়া, রাসেল তালুকদার, জহির উদ্দিন ও সাহাবুল। বুধবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed