বিএনপি নেতা আলী আহমদের পিতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোডস্থ মদীনা অটো রাইছমিলের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ সোমবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় নগরীর সোনারপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান।
তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মরহুমের জানাযা সোমবার বাদ আসর দক্ষিণ সুরমার কামালবাজারস্থ তালিবপুর নতুন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
জেলা ও মহানগর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আহমদের পিতা হাজী আব্দুর রহিম তুরু মিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট জেলা ও মহানগর জাসাসের শোক
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের পিতা হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ।
সোমবার (১ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিলেট জেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ রানু, মহানগর জাসাস সভাপতি মুসা রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম তুরু মিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুম হাজী আব্দুর রহিম তুরু মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed