সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তবে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৫ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনই সিলেট জেলার বাসিন্দা।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া ৩ জনের মধ্যে সিলেট জেলার ২ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৫৪১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৭৪ জন।
Related News
ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। Manual4Read More
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More



Comments are Closed