Main Menu

চায়ের স্বয়ংক্রিয় গ্রেডিং পদ্ধতি উদ্ভাবন

Manual4 Ad Code

সিকৃবি সংবাদদাতা: বাংলাদেশে চা উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিকে ত্বরান্বিত করার লক্ষ্যে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্যকরণ এলগরিদম উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক।

Manual1 Ad Code

গবেষকরা জানান, আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিসহ দেশে বাজারজাতকরণের পূর্বে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্যকরণ একটি গুরুত্বপূর্ণ ধাপ যার উপর চায়ের মান এবং মূল্য নির্ভর করে। দেশে বর্তমানে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্যকরণ সনাতন পদ্ধতিতে হয়ে থাকে যা সময় ও শ্রম সাপেক্ষ এবং এতে ভুল হওয়ার শঙ্কা থাকে। ফলে দেশীয় চা আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে দিনদিন হুমকির সম্মুখীন হয়ে পড়ছে।

চা প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিতে এই সমস্যা নিরূপণের লক্ষ্যে বিভিন্ন চায়ের গ্রেডিং এবং শর্টিং স্বয়ংক্রিয়করণের গবেষণা সম্পন্ন করেছেন কৃষিপ্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, সহকারী অধ্যাপক মো. তৌফিকুর রহমান, কৃষি পরিসংখান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ আলমএ বং একই বিভাগের দুইজন স্নাতক শিক্ষার্থী মারিয়া সুলতানা জেনিন ও তানজিনা রহমান মিম।

Manual2 Ad Code

এ বিষয়ে প্রধান গবেষক ড. রাশেদ বলেন, চা প্রক্রিয়াজাতকরণ ইউনিটের একটি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চায়ের বিভিন্ন টেক্সচারাল ফিচার এবং বাহ্যিক গুণাাগুনের উপর ভিত্তি করে বিভিন্ন চায়ের চারটি গ্রেডকে নির্ভুল ভাবে বাছাই করা সম্ভব। উক্ত গবেষণায় আধুনিক কম্পিউটার ভিশন এ চায়ের ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে চায়ের দানার টেক্সচারাল ফিচার এবং বাহ্যিক গুণাগুণ যেমন : Projected Area, Circularity, Roundness, অভ্যন্তরীণ ব্যাস ইত্যাদিকে সূক্ষভাবে নির্ণয় করে একটি স¦য়ংক্রিয় গ্রেডিং এলগরিদম তৈরী করা হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, কম্পিউটারভিশন এ ইমেজপ্রসেসিং প্রযুক্তি বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণে একটি নতুন ধারণা যা জাতীয় চা উৎপাদন প্রযুক্তিতে এবং রপ্তানি বাজারকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code