জকিগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী আহাদ বিজয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। এবারও মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। তবে নৌকা প্রতীকের এই প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি দলের দুই বিদ্রোহীর সাথে।
শনিবার অনুষ্ঠিত জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আহাদ। উপজেলা যুবলীগের আহবায়ক (বহিস্কৃত) আব্দুল আহাদ ২ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বিও আওয়ামী লীগের আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিস্কৃত) ফারুক আহমদ। জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ফারুক পেয়েছেন ২ হাজার ৮১ ভোট। ফলে মাত্র দুই ভোটের ব্যবধানে জয়লাভ করেন আহাদ।
তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট।
সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৮ জন। আওয়ামী লীগের প্রার্থী খলিল উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট ও বিএনপির প্রার্থী ইকবাল আহমদ তাপাদার পেয়েছেন ৬৬১ ভোট।
জকিগঞ্জে বিএনপিরও বিদ্রোহী প্রার্থী ছিলেন। চামচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা। তবে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। জকিগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন।
মেয়র পদে আব্দুল আহাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শাদমান সাকীব বলেন, পৌরসভার ৯টি কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Related News
কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একRead More
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More



Comments are Closed