Main Menu

গোলাপগঞ্জের মেয়র হলেন আ.লীগের বিদ্রোহী রাবেল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল। তবু দলীয় মনোনয়ন পাননি তিনি। দল মনোনিত না করলেও পৌরবাসী আবারও ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।

জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাবেল। পৌরসভার ৯ কেন্দ্রে রাবেল পেয়েছেন ৫ হাজার ৮৫১টি ভোট।

Manual6 Ad Code

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকারিয়া আহমদ পাপলুও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। মোবাইল ফোন প্রতীকে সাবেক এই মেয়র পেয়েছেন ৪৫৫৮টি ভোট।

Manual6 Ad Code

রাবেলের সাথে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি আওয়ামী লীগের প্রার্থী। এখানে আওয়ামী লীগের প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন মাত্র ১ হাজার ১৭৫ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ৪ হাজার ২২২ ভোট পেয়েছেন।

এরআগে ২০১৮ সালে এই পৌরসভার নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রাবেল। সে নির্বাচনেও মেয়র পদে বিজয়ী হন তিনি।

দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনের আগে আমিনুল ইসলাম রাবেলকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। তবু ঠেকানো যায়নি রাবেলের বিজয়। বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাকারিয়া আহমদ পাপলুকেও বহিস্কার করা হয়েছিলো।

শনিবার দিনভর এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৯শ ১৬ জন।

Manual1 Ad Code

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার ফয়সাল কাদের বলেন, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code