বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৫
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরের পানি নিয়ে কৃষকদের সাথে জলমহালের ইজারাদার পক্ষের (সাইফুল ইসলাম গংদের) সংঘর্ষে ছরকুম আলী দয়াল (৭৫) নামের এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার চৈতননগর গ্রামের মৃত আকবর আলীর পুত্র।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চাউলধনী হাওরের পুর্ব পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ২০ জানুয়ারী উপজেলা সদরে লাঙ্গল, জোয়াল, মই, কাটিয়াসহ কৃষি উপকরণ নিয়ে বিশ্বনাথ বাসিয়া ব্রিজে উপর মানববন্ধন কর্মসুচী পালন করে সহস্রাধীক কৃষক। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করে। এতে চাউলধনী হাওরের সরকারি জলাশয়ের সাথে কৃষকদের ভূমির সীমানা নির্ধারণ, কৃষকদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মাললা প্রত্যাহার, চাউলধনী হাওর রক্ষায় সুইচ গেইট ও বেড়ি ভাঁধ নির্মাণ, দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র রক্ষায় হাওর উন্নয়ন ও লীজ গ্রহীতার নিকট থেকে কৃষকদের ক্ষতিপুরণ আদায়ের দাবি জানানো হয়।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed