মার্চে খুলছে ঢাবি হল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে অগ্রাধিকার ভিত্তিতে অনার্স ফাইনাল ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল আংশিকভাবে খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী।
তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতি মাথায় রেখে আগ্রাধিকার ভিত্তিতে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে মার্চের প্রথম সপ্তাহ থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটা প্রস্তুতি কার্যক্রমও শুরু করা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed