সিলেটে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার রাত পৌণে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের তৈয়ব কামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী মঞ্জুর হোসেন (৪০) কে স্থানীয় জনতা উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
সিলেটের মোগলাবাজার থানা পুলিশ জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের একটি সিমেন্ট ভর্তি ট্রাক রাস্তার পাশে পার্কিং থাকাকালে একটি মোটর সাইকেল একটি নোহা গাড়ি ও ট্রাককে ধাক্কা দেয়। এতে দক্ষিণ সুরমার কুচাই পশ্চিমভাগ এলাকার মঞ্জুর হোসেন গুরুতর আহত হন।
মোগলাবাজার থানার এসআই মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেও্য়া হচ্ছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed