ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। সামরিক পুলিশের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জি১ এ খবর জানিয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) পারানা রাজ্যের উপকূলীয় এলাকা গ্যারাটুবা’র এ দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন।
বাসটি ৫০ জনের বেশি যাত্রী নিয়ে দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটরিনা রাজ্যের বাল্নারিও কম্বোরিউ সমুদ্র উপকূলীয় রিসোর্টে যাচ্ছিল।
বাসটি উত্তরাঞ্চলীয় রাজ্য পারা’র অনানিন্দুয়া শহর থেকে যাত্রা করে। যেটি দুর্ঘটনাস্থল থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরের একটি শহর।
এ ঘটনায় বাসটির চালকও আহত হন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed