সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উৎসবমুখর পরিবেশে সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নগরীর বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটস্থ ক্লাবের ড. রাগিব আলী মিলনায়তনে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়।এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১ টি পদের জন্য লড়েছেন ২২ জন প্রার্থী। এর মধ্যে সম্পাদকীয় পদ ৭ টি এবং সদস্য পদ রয়েছে ৩ টি। তবে সম্পাদকীয় ৭ টি পদে নির্বাচন করেছেন ১৬ জন আর ৩টি সদস্য পদের জন্য লড়েছেন ৬ জন।
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মনোনীত হয়েছেন মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক পদে তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আব্দুল মুহিত দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কে.এ রহিম,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে জহিরুল ইসলাম মিশু। সদস্য পদে আশিষ দে, সাইফুল ইসলাম, মাহমুদ হোসেন খান।
ভোট গ্রহন শেষে আনুষ্ঠনিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জ্যৈষ্ঠ সাংবাদিক আফতাব চৌধুরী ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ।
নির্বাচন উৎসবমুখর ও সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed