ইন্টার্নশিপে তৃতীয় দিনে নতুন গ্রহ আবিষ্কার (ভিডিও)
প্রযুক্তি ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থায় (নাসা) ইন্টার্নশিপ করতে এসে ১৭ বছর বয়সী এক কিশোর খুঁজে বের করলো নতুন গ্রহ।
শনিবার (২৩ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বে জ্ঞানী-গুণী মানুষের অভাব নেই। যারা নিজের বুদ্ধির ওপর নির্ভর করে অনেক বড় কিছু করে ফেলেন। আর এরই জন্য তারা খবরে উঠে আসেন। এরকমই একটি বড় ঘটনা ঘটিয়েছেন ১৭ বছরের এক স্কুলছাত্র। যার নাম উল্ফ কুকিয়র (Wolf Cukier)।
কুকিয়র ২০১৯ সালে নাসা নাসার গ্রিনবেল্টে অবস্থিত গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্নশিপ করতে গিয়েছিলেন। ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট দ্বারা ক্যাপচার হওয়া তারদের চমকে বদল মাপতে দেওয়া হয়েছিল৷
কুকিয়র নিজের কাজ শুরু করেন। কিন্তু ইন্টার্নশিপের তৃতীয় দিনে তিনি সবাইকে অবাক করে দেন। কুকিয়র পৃথিবীর থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে থাকা একটি নতুন গ্রহ খুঁজে বের করেন।
এই বিষয়ে কুকিয়র বিভিন্ন গণমাধ্যমকে বলেন , ‘TOI 1338b নামের সিস্টেমের থেকে আমি একটি সিগন্যাল দেখতে পাই। তখন আমার মনে হয়েছিল নক্ষত্র গ্রহণ হচ্ছে। কিন্তু সেটা সঠিক ছিল না, পরে জানা যায় সেটা একটা গ্রহ। আমি এই সবকিছু ভলেন্টিয়ার করি, আর একত্রিত হওয়া সব ডেটার মাধ্যমে দেখছিলাম।’
দাবি করা হচ্ছে এটি একটি নতুন গ্রহ। এটা একটার পরিবর্তে দুটি তারার পরিক্রমা করে। নাসার মতে এটা সূর্যের থেকে অন্তত ১০ শতাংশ বড়, অন্যদিকে আরেকটি তারা সূর্যের থেকে এক তৃতীয়াংশ। আর এই গ্রহ TOI 1388b নামে পরিচিত। নেপচুন ও শনির মাঝামাঝি এবং পৃথিবীর থেকে প্রায় ৬.৯ গুণ বড়।
এ ঘটনার কয়েকটি ছবি টুইটারে পোস্ট করা হয়। সেই ছবি গুলোতে প্রায় ১২ লক্ষেরও বেশি লাইক পোড়ে আর এই টুইটটি ২২৪ হাজারের বেশি রি টুইট হয়।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More




Comments are Closed