মেসেঞ্জার নিয়ে ‘ভয়াবহ’ তথ্য প্রকাশ
প্রযুক্তি ডেস্ক: প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন আনার ঘোষণা দেবার পর থেকেই বিপদে আছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তারমধ্যেই এবার সমালোচনা শুরু হয়েছে মেসেঞ্জার নিয়ে।
হোয়াটসঅ্যাপের চেয়েও ফেসবুকের মেসেঞ্জার বেশি ঝুঁকিপূর্ণ– এ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফোবর্স। এতে এমন সব তথ্য উঠে এসেছে, যা জানলে কোনো সচেতন ব্যক্তি কখনও অ্যাপটি ব্যবহার করতে চাইবেন না।
ফোবর্স এর প্রতিবেদন মতে, ব্যবহারকারীরা ‘ফ্রি’ সেবা পেলেও গোপনে তাদের বিভিন্ন তথ্য নিয়ে বাণিজ্যিক ফায়দা তুলছে ফেসবুক। এসব তথ্যকে পুঁজি করে নিজেদের ব্যবসাও বড় করছে তারা।
নীতিমালা নিয়ে হোয়াটসঅ্যাপ আলোচনায় আসার পর লাখ লাখ গ্রাহক বিকল্প অ্যাপ সিগনাল, বিপ ও টেলিগ্রামে চলে যাচ্ছে। এর জের ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে ফেসবুকের নানা অনিয়ম নিয়ে জোরালোভাবে তথ্য-প্রতিবেদন প্রকাশ পাচ্ছে।
হোয়াটসঅ্যাপ চলমান বিপর্যয় সামলাতে না পারলে এর নেতিবাচক প্রভাব নিশ্চিতভাবেই ফেসবুকের মেসেঞ্জারের ওপরও পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed