Main Menu

সিলেটে করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ১০

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

রোববার (১৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৫ জন রয়েছেন। এদিন বিভাগের হবিগঞ্জ জেলায় নতুন করে ১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

Manual2 Ad Code

একইদিনে সিলেট বিভাগে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ৫ জন বিভাগের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এদিন সিলেট করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৩৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫২৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩০ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, ১ জন হবিগঞ্জে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৮২৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code