পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, প্রচন্ড শীত
মোঃ সফিকুল আলম দোলন, প্রতিনিধি ,পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘ মাসের শুরুতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।গোটা জেলা কুয়াঁশাচ্ছন্ন হয়ে পড়েছে । তীব্র শীতের কারণে দিনমজুর লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন। তারা দ্রত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন। জেলার বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে শনিবার বেলা ২টায় এ রির্পোট লেখা পর্যন্ত সুর্যের মুখ দেখা যায়নি। শীতের তীব্রতা রয়েছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ এবং বেশ কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed