বাংলাদেশে বিটকয়েনের মূলহোতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে বিটকয়েন প্রতারণা চক্রের মূলহোতা মো. রায়হান হোসেনকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার রায়হান একজন আন্তর্জাতিক চক্রের প্রতারক। তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৮টি সিমকার্ড, ২৭১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতের ব্যাংক অ্যাকাউন্ট পর্যালোচনা করে গত এক মাসে ৩৫ হাজার ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, এই বিটকয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থের এক কোটি ১০ লাখ টাকা মূল্যের ওডি গাড়ি কিনেছেন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তার এ প্রতারণার শিকার হয়েছেন।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed