দেশে করোনায় আরও ১৬ মৃত্যু, আক্রান্ত ৭১৮
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭১৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৮৩৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।
এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দেশে ১ হাজার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩১ জন।
এদিকে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৮৪ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৬ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৪২৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৩৬ লাখ ৭ হাজার ৩৭৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed