২০২০ সালে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গেল বছরে শুধু সিলেট বিভাগেই সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৮৭টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫০ জন। আর আহত হয়েছেন ৩৯৮ জন। সবচেয়ে বেশি ৪৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। বেড়েছে মোটরসাইকেল দুর্ঘটনা।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের করা ‘২০২০ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে’ এসব তথ্য উঠে এসেছে।
নিসচা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে সিলেট বিভাগে মোট ১৮৭ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫০ জন ও আহত হয়েছেন ৩৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৭ টি সড়ক দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২১ টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪৩ টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭৬ টি সড়ক দুর্ঘটনায় ১১৪ জন নিহত ও ২১৫ জন আহত হয়েছেন।
নিসচা’র প্রতিবেদনে ২০১৯ সাল থেকে ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে বলে উল্লেখ করে বলা হয় ২০১৯ সালে সিলেট বিভাগে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত ও ৪১৩ জন আহত হয়েছিলেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য ও নিসচা’র শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে নিসচা কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশের দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়ককে নির্মাণ ত্রুটি ও রাস্তার পাশে হাট-বাজার ও দোকানপাট বসানো।
এ ছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া মূল কারণ বলে প্রতিবেদনে চিহ্নিত করা হয়। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনগুলো হচ্ছে বাস-ট্রাক, মোটরসাইকেল, কাভার্ডভ্যান, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, রিকশা ও সাইকেল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, আজ ৬ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০ সালের সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন। এ সময় তিনি জানান- ২০২০ সালে সারাদেশে ৪০৯২ টি সড়ক দুর্ঘটনায় ৪৯৬৯ জন নিহত ও ৫০৮৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ২৬৬ জন চালক রয়েছেন।
এছাড়া সারাদেশে ২০২০ সালের রেলপথে ১০৮টি দুর্ঘটনায় ১২৯ জন নিহত ও ৩১ জন আহত, নৌপথে ৭০ টি দুর্ঘটনায় ২১২ জন নিহত ও ১০০ জন আহত/নিখোঁজ রয়েছেন। তবে আকাশপথে কোন দুর্ঘটনা ঘটেনি বলে তিনি প্রতিবেদনে উল্লেখ করেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed