সিলেটে করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলারই ১৬ জন বাসিন্দা। এইদিন বিভাগের হবিগঞ্জ ২ জন, মৌলভীবাজার জেলায় ৬ জন ও সুনামগঞ্জ জেলায় ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৪ জন সুনামগঞ্জে সুস্থ হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত রোগী সিলেট জেলার বাসিন্দা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৭২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ২০১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩০ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন ও ১ জন করে হবিগঞ্জে ও মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৬২৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৬ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed