ইবিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন ও কেককাটার মধ্যে দিয়ে সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ক্যাম্পাসের পদ প্রত্যাশী ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইবি শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা শিশির ইসলাম বাবু, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান লালন ও তৌকির মাহফুজ মাসুদের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মিলিত হয়। পরে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তারা। এসময় অন্যান্যদের মধ্যে বিপুল হোসেন খান, অনিক, শাহজালাল ইসলাম সোহাগ, ফজলে রাব্বি হাসান ও হোসাইন মজুমদার, সালমান সাকিব, শাহিনুর রহমান ফিরোজ, মোস্তা হাবিবুল ইসলাম, নাইমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা কর্মসূচীতে অংশ নেন।
এদিকে দুপুর সাড়ে বারোটায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের একাংশ।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed