ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৮২
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৬২ হাজার ৮০৯ জন।
এ সময়ে মৃত্যুবরণ করেছেন ৪৮২ জন। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৮৫ জন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
ভারতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে।
কর্নাটক ও তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া দিল্লিতে ৯ হাজার ১৭৪ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪২৪, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৬১ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৯২ জন মারা গেছে করোনায়।
এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত ৬ কোটি ৩৫ লাখ এবং মৃত্যু ১৪ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ২৯১ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ। এদিকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৯ লাখে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৭৩ হাজার ৭৪১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৯৭ জন।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed