মডার্নার ভ্যাকসিন চূড়ান্ত ফলে ৯৪% কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট কোম্পানি মডার্না উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়ালের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ফলে ৯৪% শর্তাশ কার্যকারিতা প্রমাণিত হওয়ায় আশাবাদী সংশ্লিষ্টরা।
চূড়ান্ত ফল সম্পর্কে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, শেষ ধাপের ট্রায়ালে ভ্যাকসিনটি ৯৪ শতাংশ কার্যকর। এখন পর্যন্ত যারা এই টিকা নিয়েছে তাদের মধ্যে কেউই গুরুতর কোনো শারীরিক সমস্যায় পড়েনি। এছাড়া করোনা ভাইরাসও তাদের মধ্যে মারাত্মক আকারে সংক্রমণ সৃষ্টি করতে পারেনি।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এরই মধ্যে জরুরিভিত্তিতে অনুমোদন পেতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে বিস্তারিত তথ্য-উপাত্ত দাখিল করার প্রস্তুতি শুরু করেছে মডার্না। তারা আশা করছে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) আগামী ১৭ ডিসেম্বরের বৈঠকেই অনুমোদন পেয়ে যাবে।
এদিকে অনুমোদন পাওয়ার আগেই ৭০ লাখ ডোজ টিকা কিনতে মডার্নার সঙ্গে চুক্তি করেছে যুক্তরাজ্য। এর মধ্যে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ভ্যাকসিন ৯৪ দশমিক ৫০ শতাংশ কার্যকর বলে মডার্না যেদিন ঘোষণা দিয়েছে, সেদিনই ৫০ লাখ ডোজের ক্রয়াদেশ দেয় ব্রিটেন। আর গত সপ্তাহে আরো ২০ লাখ ডোজ কেনার ক্রয়াদেশ দেয়া হয়েছে।
তবে মার্চের আগে যুক্তরাজ্যে মডার্নার ভ্যাকসিন সরবরাহের কোনো সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। কারণ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না ফেডারেল সরকারের ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের অনুদান পেয়েছে। এছাড়া তারা ট্রাম্প প্রশাসনের অপারেশন ওয়ার্প স্পিডের গুরুত্বপূর্ণ অংশ। খবর দ্য গার্ডিয়ান।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed