সময় বাড়েনি, সোমবার রিটার্ন দাখিলের শেষ দিন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারি বিবেচনায় বিভিন্ন মহল থেকে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি থাকলেও তা এবার বাড়ছে না।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম একথা জানান।
তিনি বলেন, আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তি আয়কর দাতার রিটার্ন দাখিলের শেষ দিন ৩০শে নভেম্বর। অর্থাৎ সোমবারই রিটার্ন দাখিলের শেষ দিন।
তিনি আরও বলেন, মেলার আদলে কর অঞ্চলগুলোতে মিনি কর মেলায় রিটার্ন গ্রহণ ও করসেবা কার্যক্রম সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের পর কেউ আয়কর রিটার্ন দাখিল করতে চাইলে নিয়ম মাফিক আবেদন করে, সময় বাড়িয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত হারে জরিমানার বিধান রয়েছে। অবশ্য, কর কমিশনার আবেদন যৌক্তিক মনে করলে তাদের জরিমানা দিতে হবেনা।
এর আগে ২৬ নভেম্বর পর্যন্ত দাখিল রিটার্নের সঙ্গে ২ হাজার ৫শ’ ৮০ কোটি টাকা কর দিয়েছেন করদাতারা। আর এ পর্যন্ত দেশে টিআইএন ধারী করদাতার সংখ্যা ৫০ লাখ ৭২ হাজার ৫শ’ ৬৭ জন।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed