করোনা: ‘আগামী শীতে স্বাভাবিক হচ্ছে জনজীবন’
আন্তর্জাতিক ডেস্ক: গ্রীষ্মে করোনা ভাইরাসের ভ্যাকসিন উল্লেখযোগ্যহারে কাজ করবে। আগামী শীত থেকে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে। বায়োএনটেকের ভ্যাকসিন উদ্ভাবক অধ্যাপক উগুর সাহিন এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এ শীতেও আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কারণ সংক্রমণরোধে ভ্যাকসিনের খুব একটা প্রভাব থাকছে না।
গত সপ্তাহে বায়োএনটেক এবং তাদের সহযোগী উদ্ভাবক প্রতিষ্ঠান ফাইজার তাদের ভ্যাকসিন ট্রায়ালের প্রাথমিক তথ্য-উপাত্যের ভিত্তিতে জানায়, তাদের তৈরি ভ্যাকসিন করোনা সংক্রমণরোধে ৯০ শতাংশ কার্যকর। করোনা আক্রান্ত প্রথম ৯০ জন স্বেচ্চাসেবীর ওপর চালানো পরীক্ষার ফলাফল এগুলো।
তাদের এ ট্রায়ালে ৪৩ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে। সবার ফলাফল এখনো জানা যায়নি।
চলতি বছরের শেষের দিকে ১০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার প্রত্যাশা করছে যুক্তরাজ্য। আরও ৩ কোটি ডোজের অর্ডার ইতোমধ্যে দিয়েছে দেশটি। আক্রান্তদের চিকিৎসায় তিন সপ্তাহের মধ্যে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে হবে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed