সিলেটে যাত্রা শুরু করলো দিগন্ত পার্সেল এন্ড কুরিয়ার
বৈশাখী নিউজ ডেস্ক: দিগন্ত পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস সিলেট বিভাগীয় অফিসের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাদ আছর নগরীর মেন্দিবাগ পয়েন্টস্থ আব্দুল খালিক ম্যানশনের ২য় তলায় উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা ও মিলাদ-দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিগন্ত পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস সিলেট বিভাগীয় পরিচালক হারিছুল ইসলাম হারিছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের এপিপি ও সুপ্রিমকোর্টের এডভোকেট মো. শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শামীম ইকবাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গুলজার আহমদ হেলাল, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা তোফাজ্জুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাজী আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক উপ-স্কুল বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আবু সাঈদ, নুর মোহাম্মদ, মো. নুর নবী নয়ন প্রমুখ।
উদ্বোধনকালে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রোজভিউ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed