ঢাকায় ফ্লাইট শুরু করছে ভারতীয় “গো এয়ার”
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় বেসরকারী খাতের শীর্ষস্থানীয় এয়ারলাইন “গো এয়ার” আগামী ২৬ নভেম্বর থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করছে। “এয়ার বাবল” চুক্তির আওতায় বাজেট এয়ারলাইনটি এবিসি এয়ার লিমিটেডকে বাংলাদেশের জন্য তাদের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ)- নিযুক্ত করেছে।
প্রাথমিকভাবে ‘গো এয়ার’ ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। প্রতি বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০.৫০ মিনিট কোলকাতা ছেড়ে দুপুর ১২.২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট দুপুর ১৩.১০ মিনিটে ঢাকা ছেড়ে অপরাহ্ন ১৩.৪০ মিনিটে কোলকাতা পৌঁছবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজ। ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া প্রযোজ্য ট্যাক্সসহ সর্বনিন্ম ৬ হাজার ২০০ টাকা এবং ফিরতি ভাড়া প্রযোজ্য ট্যাক্সসহ সর্বনিন্ম ১১ হাজার ৪০০ টাকা নির্ধারন করা হয়েছে।
শীর্ষস্থানীয় আকাশ ভ্রমন ও কার্গো পরিবহন সমাধানকারী প্রতিষ্ঠান এবিসি এয়ার লিমিটেড ১৯৮৫ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩০ বছরের অধিক সময় ধরে বাংলাদেশে এমিরেটস এয়ারলাইন ও কোরিয়ান এয়ারের জিএসএ/পিএসএ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। দেশের প্রায় ৪শত ট্রাভেল এজেন্ট ও প্রায় একশত কার্গো এজেন্টের সঙ্গে কাজ করছে এবিসি এয়ার।
ভারতের মুম্বাই ভিত্তিক গো এয়ার ২০০৫ সালে যাত্রা শুরু করে। এয়ার লাইনটির রয়েছে এয়ারবাস এ৩২০ উড়োজাহাজের একটি আধুনিক বহর। গো এয়ার তাদের মুম্বাই, দিল্লী, ব্যাঙ্গালোর, কোলকাতা ও কানপুর হাট থেকে অভ্যন্তরীন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে থাকে।
Related News
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয়Read More
আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনাRead More



Comments are Closed