নেপালকে ২-০ গোলে হারালো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারালো বাংলাদেশ। এ জয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সিরিজে এগিয়ে গেলো লাল সবুজের প্রতিনিধিরা।
করোনা পরবর্তী সময়ে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আট মাস পর মাঠে গড়ালো ফুটবল। কিক অফের শুরু থেকে তাই কিছুটা ধীরস্থির নীতিতে খেলতে থাকে দু দল। কিন্তু, সময় গড়াতেই মাঝ মাঠের দখল নিয়ে নেয় জেমি বাহিনী। দুই উইং ব্যবহার করে একের পর এক আক্রমণ করে সাদ-মানিকরা। এর মাঝে দশম মিনিটে আনন্দে ভাসে স্বাগতিক সমর্থকরা। কাউন্টার অ্যাটাকে সাদের অ্যাসিস্ট থেকে স্কোর করেন নাবিব নেওয়াজ জীবন। এক শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় অতিথি দল। কিন্তু, জেমির কৌশলের সামনে মাত খেয়ে যায় মাহারজন। প্রাণপণ চেষ্টা করেও জিকোকে ফাঁকি দিতে পারেননি নেপালের ফরোয়ার্ডরা। উলটো প্রতি আক্রমণ থেকে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মাহবুবুর রহমান সুফিল। ২-০ র জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৭ই’ নভেম্বর দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed