Main Menu

নীলফামারীতে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Manual6 Ad Code

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ আরোহীর মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় জলঢাকা-ডিমলা সড়কের ঝুনাগাছ চাপানীর সোনাখুলি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার রিংকু চন্দ্র (২১), একই মহল্লার দীপ্ত চন্দ্র রায় ও দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার প্রসেনজিৎ রায় (২৫)।

Manual8 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই তিন যুবক একটি মোটরসাইকেলে করে তিস্তা ব্যারেজ এলাকায় যাচ্ছিলেন। পথে জলঢাকা-ডালিয়া সড়কে উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার আবু তৈয়ব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই তিন যুবকের মৃত্যু হয়েছে।

জলঢাকা থানা ইন্সপেক্টর (তদন্ত) ফজলুর রহমান জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে তাদের মরদেহ জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারীতে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code