দেশে আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৩ জন।
বুধবার (২৮ অক্টোবর ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৪৯৩ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জন। এই সময়ে আরও ২৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছছে ৫ হাজার ৮৬১ জনে।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন হয়েছে।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed