সিলেটে রায়হান হত্যা: আরেকজন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ মৃত্যর ঘটনায় শেখ সাইদুর রহমান নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, রোববার (২৫ অক্টোবর) সকালে রায়হানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আনা সাইদুর রহমানকে পিবিআই অফিসে নিয়ে আসা হয়। এরপর বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তারর দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, সাইদুর রহমানের দেয়া খবরের ভিত্তিতেই রায়হানকে পুলিশ ধরে নিয়ে আসে। তাই তাকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ১০ অক্টোবর রাতে সাইদুরের অভিযোগের প্রেক্ষিতেই রায়হানকে ধরে এনেছিলো পুলিশ। এরপর তাকে পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন চালানো হয়। ১১ অক্টোবর ভোরে মারা যান রায়হান আহমদ।
প্রসঙ্গত গত ১১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে নগরীর নেহারিপাড়া মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেকে এলাহী। সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে মারা যান রায়হান। এ ঘটনায় রায়হানের স্ত্রী হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। এরপর বন্দর বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিন জনকে প্রত্যাহার করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed