রায়হান হত্যা: কনস্টেবল টিটু ফের ৩দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রথম দফা রিমান্ডশেষে আদালতে স্বীকারোক্তি দিতে রাজি না হওয়ায় সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর মুহিদুল ইসলাম জানান, টিটু চন্দ্র জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে রবিবার তাকে আদালতে হাজির করে আরও ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, রবিবার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম ৫দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জিয়াদুর রহমান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২০ অক্টোবর বেলা আড়াইটার দিকে পুলিশ লাইন্স কোয়ার্টার গার্ড থেকে টিটুকে গ্রেফতার করে পিবিআই। ওই দিনই বিকেল ৩টার দিকে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক জিয়াদুর রহমানের আদালতে হাজির করে পিবিআই তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার ৫দিনের রিমান্ডের মেয়াদ শেষ হয় রবিবার।
এ ঘটনায় গ্রেফতার বন্দরবাজার ফাঁড়ির আরেক কনস্টেবল হারুনকে শনিবার থেকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর (রোববার) ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ ঘটনায় ওই ফাঁড়ি ইনচার্জসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করছে পিবিআই।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed